শুধু শাকিব খান নির্ভরতা ‘সুসংবাদ নয়’: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৭:১৪ পিএম


শুধু শাকিব খান নির্ভরতা ‘সুসংবাদ নয়’: অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

সাময়িক বিরতি পেরিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউড কুইন’খ্যাত জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর করেছেন অপু।

বিজ্ঞাপন

শতাধিক সিনেমায় কাজ করা এই তারকার প্রায় ৮০টি ছবির নায়ক ছিলেন শাকিব খান। এ ছাড়া মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, মামনুন ইমন ও জয় চৌধুরীর মতো তারকাদের সঙ্গেও তিনি পর্দা ভাগাভাগি করেছেন।

586121440_1422725609223929_3198101580673045865_n

বিজ্ঞাপন

এই অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন তরুণ নায়ক আদর আজাদ। নির্মাতা বন্ধন বিশ্বাস তার নতুন চলচ্চিত্র ‘সিক্রেট’–এর শুটিং শুরু করতে যাচ্ছেন। এমকে প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, তরুণ নায়ক আদর আজাদ এবং নবাগত নায়ক পীযূস সেন।

596894158_25196363113365758_2972253978519536564_n

বিজ্ঞাপন

শুটিং শুরুর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস বলেন, বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের।

তিনি আরও বলেন, আমি মনে করি আপনাদের ও আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইব বাংলাদেশের লোকদের কাছে বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে, সেই কাজটি আপনারা করবেন।

বিজ্ঞাপন

595190128_25201515552850514_100691673382241532_n

শাকিব-নির্ভরতার এই চিত্র থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান অপু।

তিনি বলেন, এম কে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই। বিগত অনেক বছর শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ প্রকাশ করে না। যেহেতু চিত্রটা ওভাবে, সেটাকে ইনস্পায়ার করা দায়িত্ব আমাদের প্রতেকটা মানুষের।

আরও পড়ুন

এদিন সিনেমার বাইরে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রলিং বা বুলিংয়ের বিষয়েও কথা বলেন এই চিত্রনায়িকা। 

অপুর ভাষ্যে, আজকে এই সামাজিক ভাইবগুলোর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়। যে বুলিং থেকে আমরা শিখতে পারি, কাজে সামনে এগিয়ে যেতে পারি।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission